শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

এক দফা দাবিতে বিএনপির ভৈরব-সিলেট রোডমার্চ || ইটাখোলায় সমাবেশ

প্রতিনিধির নাম / ৮৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

202

চেতনা রিপোর্টঃ সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচী’র অংশ হিসেবে ঢাকা-সিলেট অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষ্যে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে নরসিংদীর ইটাখোলায় জড়ো হন জেলা বিএনপির সদস্য সচিব ও শিবপুর সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী মনজুর এলাহি।  এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে জড়ো হতে থাকে। ভৈরব থেকে সিলেট রোড মার্চে নেতৃত্ব দেয়ার যাত্রাকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গোল চত্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা। এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, সকালে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রোড মার্চ শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে গিয়ে পৌঁছার কথা রয়েছে। এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এই কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে স্বাগত জানাতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় জড়ো হন তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ