শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিবপুরে একজনকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ৮১৩ বার
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

98

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তার দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে, প্রথমে দ্বীন ইসলাম ও তার ভাই নজরুল এবং ইসমাইল আনোয়ার হোসেনের উপর হামলা করেন। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালালে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেনও ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। পরে আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, “পূর্ব বিরোধ নিয়ে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ