চেতনা রিপোর্ট : নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ড. বদিউল আলম পাভেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা প্রদানকালে নরসিংদীর কৃতি সন্তান সাবেক এনবিআরের চেয়ারম্যান ও বর্তমানে জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়ার লেখা পদ্মাসেতু সততা ও আত্মবিশ্বাসের বিজয় বইটি নবাগত জেলা প্রশাসকের হাতে শুভেচ্ছা স্বরূপ তুলে দেন চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনউদ্দিন সরকার, ব্যবস্থাপনা সম্পাদক আশিকুর রহমান ও কালাম ভূইয়াসহ চেতনা পরিবারের সকল সদস্যগণ। শুভেচ্ছা বিনিময়কালে নরসিংদী জেলাবাসীর কল্যাণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত জেলা প্রশাসক ড. বদিউল আলম সকলের সহযোগীতায়।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২