চেতনা রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবীর কামাল। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা হামিদ শিল্পী, মাসুদা বেগমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২