শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নরসিংদীতে ৪০ কেজি গাঁজা উদ্ধার! আটক-২

প্রতিনিধির নাম / ৬৯৯ বার
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

227

নরসিংদীর শহরের জেলাখানার মোড় থেকে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজল-ই-খুদা।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার টংগী এরশাদ নগর এলাকার হোসেন মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২৫) ও একই জেলার কাপাসিয়া থানার মিরারটেক গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।


সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে অস্ত্রধারী ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে উপপরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর শহরের জেলখানা মোড়ে অবস্হিত ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজু মিয়া (২৫) ও ইতি বেগম (২০) কে আটক করে। এসময় তাদের দখলে থাকা চটের বস্তার ভিতর কৌশলে লুকানো অবস্থায় ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮,০০,০০০/-(আটলক্ষ) টাকা। তিনি আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ