শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ডিবি অফিসার হয়ে সাফল্য অর্জন করলেন কবির উদ্দিন

স্টাফ রিপোর্টার / ৭১৫ বার
আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

27

বাংলাদেশ পুলিশ এর ঢাকা রেঞ্জের মধ্যে নরসিংদী জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার হিসেবে সাফল্য অর্জন করলেন ডিবির উপপরিদর্শক কবির উদ্দিন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গচিহাটা গ্রামের কৃতি সন্তান।
চলতি বছরের জুলাই মাসে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)তে কর্মরত থেকে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক, বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন ও চোরাই গাড়ি উদ্ধার, ডাকাত গ্রেফতারসহ সকল বিষয়ে অফিসারের ভূমিকা পালনে জেলার শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে মনোনীত হয়।
শনিবার (১৯ আগস্ট) নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
তার এই সাফল্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপপরিদর্শক কবির উদ্দিন বলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম) ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পেশাগত দায়িত্ব পালনে পুরস্কার পাওয়াটা আসলেই সৌভাগ্যের ব্যাপার ও আনন্দের। পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আমার আত্মবিশ্বাস, পেশাগত দায়িত্ব ও কর্তব্য আরো দৃঢ় করবে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ