শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নরসিংদীতে ১১ ভরি স্বর্ণালংকার সহ আটক-৩

স্টাফ রিপোর্টার / ৭৯৭ বার
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

211

নরসিংদীর সদর উপজেলার গনেরগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাড়ি থেকে চুরি হওয়া ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার ও ৩ জনকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। আটকৃতরা হলেন, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে জীবন হাসান (৩৩), জীবন হাসানের স্ত্রী ইয়াসমিন (২০) ও রায়পুরা উপজেলার উত্তর বাখারনগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে রাসেল (২৪)।
ওসি আবুল কাশেম ভূঁইয়া প্রতিনিধিকে জানান, গত ২৮ জুলাই (শুক্রবার) দুপুরে অজ্ঞাতনামা চোরেরা সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের গনেরগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাড়ির বসত ঘরের তালা ভেঙে ঘরের ভিতর থাকা প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে শনিবার (১২ আগস্ট) নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) স্যার এর নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে উপপরিদর্শক রাশেদ মুন্সি ও সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রায় ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেন এবং চুরির সহিত জড়িত ৩ জনকে আটক করেন।
তিনি আরও জানান, আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ