মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নরসিংদী জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক দিপ্তী দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা।সহকারি পরিচালক দিপ্তী দাসের বিরুদ্ধে গত ৫ জুলাই জেলা পূজা উদযাপন পরিষদ ও ৯ জুলাই জেলা প্রশাসক বরাবর পৃথক অভিযোগ দায়ের করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকরা।অভিযোগ সূত্রে জানা যায়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা সহকারী প্রকল্প পরিচালক দিপ্তী দাস ও ফিল্ড সুপারভাইজার দেওয়ান মনিরুল ইসলাম নরসিংদী পৌর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমের শিক্ষিকা যমুনা চক্রবর্তী, সদর উপজেলার বালাপুরের মদন মোহন বিগ্রহ মন্দিরের শিক্ষিকা কনিকা সাহা এবং মাধবদীর আনন্দী এলাকার মনসা মায়ের মন্দিরের শিক্ষিকা প্রতিমা দেবনাথের সরকারি...