শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নরসিংদী জেলা পুলিশের অভিযান ১১ ডাকাত ৪ মাদক ব্যবসায়ী আটক। গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার

মাইনউদ্দিন সরকার / ৯৯৪ বার
আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩

225

 নরসিংদী জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১১ ডাকাত ও ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় ৫৮ কেজি গাঁজা ২ টি চাপাতি, ২ টি চাকুসহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই সেকান্দর আলী নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেন, অপর আরেকটি অভিযানে এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের ইটাখোলা থেকে ৪২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেন এবং বুধবার ভোরে নরসিংদীর ভেলানগর থেকে ১০ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেন।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের কারারচর থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন আন্ত: জেলা ডাকাতকে আটক করেন। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুটি চাপাতি ও দুটি চাকূ উদ্ধার করেন। আরেকটি অভিযানে এসআই সাদেকুর রহমান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবপুরের সাধারচর গ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত আরো ৬ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আটক করেন। এসময় একজনের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল উদ্ধার করেন।
আটককৃতদের বিরুদ্ধে শিবপুর ও নরসিংদী মডেল থানা মামলা রুজু করা হয়েছে।
প্রেসব্রিফিং কালে আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, শামসুল আরেফিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ