শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণের গাঁজা ও ইয়াবা উদ্ধার! আটক-২

স্টাফ রিপোর্টার / ৮৮৯ বার
আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

203

শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা হতে ৩০ কেজি গাঁজা ও নরসিংদী পৌর এলাকার জেলখানার মোড় হতে ৩,৫০০ পিস ইয়াবাসহ আলামিন ও আবুল বাশার নামে দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।

এসময় তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯ টায় ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে উপপরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান পরিচালনা করে শিবপুর উপজেলার মুনসেফচর ইটাখোলা (ঢাকা-সিলেট) মহাসড়কের ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে হতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে আলামিন মিয়া (২৪) কে একটি পিকআপ গাড়ির ভিতর কৌশলে লুকানো অবস্থায় ৩০ (ত্রিশ) কেজি গাঁজা সহ আটক করেন।


তিনি আরও জানান, অপর আরেক অভিযানে গত ২৩ জুলাই (রবিবার) রাত পৌঁনে ১০টায় ডিবির একই দল নরসিংদী পৌর শহরের তরোয়ার জেলাখানার মোড় হতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তুতুরবিল গ্রামের মীর আহাম্মদ এর ছেলে আবুল বাশার (৪৮) কে একটি মোটরসাইকেল সহ ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং উল্লেখিত ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে শিবপুর ও নরসিংদী থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ