জার্মানির ফেডারেল প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার গত ২৭ জুন নর্থ রাইন ওয়েস্টফালিয়া প্রদেশে বার্ষিক পরিচিতি ও বিনোদনমূলক সফরের জন্য কূটনৈতিক কর্পস এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূত মো মোশাররফ হোসেন ভূইয়া এনডিসি সহ ১৭০ টিরও বেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এতে অংশগ্রহন করেন।
প্রথমে কুটনৈতিকবৃন্দ সকাল ৯ টায় ডুসেলডর্ফ বিমানবন্দরে পৌঁছান। পরে বিলাসবহুল কোচ দিয়ে সকলকে মুলহেইমে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা সেমেনস এনার্জি ফ্যাক্টরি পরিদর্শন করেন। মিনিস্টার- প্রদেশের প্রেসিডেন্ট মিঃ হেনড্রিক উস্ট, সিমেন্স এনার্জির প্রেসিডেন্ট এবং সিইও সেখানে সকলকে অর্ভথনা জানান।
এরপর সকলকে জোলভেরাইন কয়লা খনি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ইউনেস্কোর ঐতিহ্যবাহী কয়লা খনি পরিদর্শন ছাড়াও সকল কুটনৈতিকবৃন্দ সেখানে গ্রুপ ফটো এবং লাঞ্চ করেন। ফেডারেল প্রেসিডেন্ট, প্রদেশের মন্ত্রী-প্রেসিডেন্ট এবং সিটি মেয়রের সকলের উদ্দেশে বক্তব্য রাখেন।
এর পরে সকলে মিলে Emscherland প্রকৃতি এবং জল পার্ক ভ্রমণ এবং পরিদর্শন শেষে জার্মান ফুটবল জাদুঘর পরিদর্শন করেন।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২