শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল চালকের

স্টাফ রিপোর্টার / ৬২১ বার
আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

28

ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদরের বাগহাটা সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহত মাইক্রোবাসচালক হাফেজ আলিমের বাড়ি হবিগঞ্জ জেলায়।

নরসিংদী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টার দিকে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করা হয়। এছাড়া মাইক্রোবাসচালক হাফেজ আলিমকে (৪৫) মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আলিমের মরদেহ নরসিংদী হাইওয়ে পুলিশের এসআই নূরুল হুদার কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

নরসিংদীর ফায়ার স্টেশন অফিসার রায়হান জানান, ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে নরসিংদী শহরের বাগহাটা নামক স্থানে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ