শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

নরসিংদীতে পৃথক অভিযানে মাদকসহ ৮ জন আটক

আশিকুর রহমান / ৭৪৯ বার
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

77

সদর, মাধবদী ও পলাশ থানা এলাকা হতে গত ৩ দিনে জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা ও ২১০ পিস ইয়াবাসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছেন নরসিংদী জেলা পুলিশ।
৮ জুলাই (শুক্রবার) নরসিংদী শহরের কাউরিয়াপাড়া, সাটিরপাড়া ও নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতুর কাছ থেকে নাসিমা বেগম, আরিফ মিয়া, ইমন, রবিন ও নূরনবী নামে ৫ মাদক কারবারিকে আটক করে। বিভিন্ন সময়ে পৃথক অভিযানে তাদের প্রত্যেকের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ২১০ (দুই শত দশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে মাধবদী ও পলাশে পৃথক আরেক অভিযানে ইকবাল, হানিফ মিয়া ও মোহাম্মদ আনিস নামে ৩ মাদক কারবারিকে সাড়ে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়।
এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া জানান, আটককৃত ব্যক্তিদ্বয় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা প্রত্যেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। পাশ্ববর্তী জেলা থেকে মাদক ক্রয় করে তারা বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতিপূর্বেই একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ