শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নবীনগরে ইয়াবা সহ গ্রেফতার-১

প্রতিনিধির নাম / ১৫৭৬ বার
আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

691

মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি থেকে ৩২ পিস ইয়াবাসহ মো.হেলাল মিয়া(৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) ইহসানুল হাসানের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার (২০ শে জুন) রাত সাড়ে দশটার দিকে বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হেলাল মিয়া উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার পরিচালনা করে মঙ্গলবার রাতে ধৃত আসামী মো.হেলাল মিয়াকে ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এবং মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে চেতনা টিভিকে বলেন, উপরোক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ